কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী কামেনী গ্রেফতার

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০ 751 views
শেয়ার করুন
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী কামেনী গ্রেফতার হয়েছে। রবিবার সকাল ১১ টায় র‌্যাব-১২ প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 
র‌্যাব প্রেরিত বার্তায় জানানো হয়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ১ নভেম্বর রাত ৪.০৫ ঘটিকার সময় অভিযান চালাই। কুষ্টিয়া সদর থানাধীন চৌড়হাস কলোনী ফুলতলা হতে মতি মিয়ার রেল গেইটগামী সড়কের মতি মিয়ার বহুতল ভবনের পিছনে উত্তর পাশে আসামী মোছাঃ কামেনী বেগম এর বাড়ীর সামনে ফাঁকা জায়গাই এ মাদক অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে ফেন্সিডিল-৫০ বোতল মাদকসহ চৌড়হাস ফুলতলা এলাকার আজাদ সরদারের স্ত্রী আসামী মোছাঃ কামেনী বেগম (৪০) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।