নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ) দুপুরে জেলা যুবদলের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ,এইচ,এম সাইফুল্লাহ রুবেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ,খ,ম আলমগীর সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামিম শাহ আলম তমু, সদস্য সচীব রেজাউদ্দৌলা রাশেদ, পৌর যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান তৌহিদ, সদস্য সচীব আবু সাইদ।
আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামন।


