চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০ 632 views
শেয়ার করুন

 

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন দেশের আইনাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। শনিবার সকালে আদ-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ এ তথ্য নিশ্চিত করেন।

আকাশ বলেন, সকাল সাড়ে ১০টায় আদ্-দ্বীন হাসপাতাল সংলগ্ন মসজিদে ব্যারিস্টার রফিকের জানাজার পর মরদেহ পল্টনের বাড়িতে নেওয়া হবে। সেখান থেকে মরদেহে নেওয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার পর মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজার পর বিকালে ব্যারিস্টার রফিককে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ব্যারিস্টার রফিক উল হক আজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।