করোনায় আক্রান্ত হলেন নীলফামারীর পুলিশ সুপার

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০ 505 views
শেয়ার করুন

করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল ২২ অক্টোবর পর্যন্ত এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৯ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৭৭ জন ও মৃত্যু বরণ করেছেন ২০ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর করিব বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবের নিকট হতে প্রাপ্ত নমুনা পরীক্ষায় নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

এদিকে, জেলায় আক্রান্তদের মধ্যে সদরে ৬০০, ডোমারে ৯৪, ডিমলায় ১০০, জলঢাকায় ১৫৪, কিশোরীগঞ্জে ৫৯ ও সৈয়দপুরে ১৩২ জন। মৃত্যুবরণের মধ্যে জেলা সদরে ৭, সৈয়দপুরে ৬, জলঢাকায় ৫ জন, কিশোরীগঞ্জে ১ ও ডোমারে ১জন।