ভোট ডাকাতির প্রতিবাদে নীলফামারীতে বিএনপি’র মানববন্ধন

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০ 762 views
শেয়ার করুন
জাতীয় সংসদের  ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে  ভোট ডাকাতির প্রতিাবদে  নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখা। সোমবার (১৯ অক্টোবর ) জেলা রিপোটার্স ইউনিটির সামনে  ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি রায়েদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাড.কাজী আক্তারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্সসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে পুণঃনির্বাচনের দাবি জানান।