কুমিল্লায় শারদীয় দূর্গা উৎসবে অনুদানের চেক বিতরন
আশিকুর রহমান আশিক আশিকুর রহমান আশিক
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মহানগর ও আদর্শ সদর উপজেলায় শারদীয় দূর্গা উৎসবে অনুদানের চেক বিতরন করা হয়েছে।
রোববার বিকেলে নগরীর টাউন হলে চেক বিতরন করেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, টাউন হলের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়, সাধারন সম্পাদক অচিন্ত দাস টিটুসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পূজারীবৃন্দ।


