বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শহরের বাটার মোড়স্থ বিএমএসএফ’র অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নীলফামারী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল এতে সভাপতিত্ব করেন। বক্তব্যদেন বিএমএসএফ’র নীলফামারী জেলার সাধারণ সম্পাদক নুর আলম, সহ-সভাপতি মোশাররফ হোসেন, জলঢাকা উপজেলা সভাপতি হাসিবুল ইসলাম মিতু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লেবু, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি শামীম হোসেন বাবু ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ ।
বিশেষ মোনাজাতে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।


