কটিয়াদীতে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত

আরীফুল ইসলাম আরীফুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০ 615 views
শেয়ার করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের চরিয়া কোণা নামক স্থানে আজ রবিবার সকাল ১০.৩০ মিনিটে শ্বশুরের সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে কটিয়াদী যাওয়ার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্মৃতি আক্তার (২০) নিহত হয়েছেন। স্মৃতি এক সন্তানের জননী।
মোটরসাইকেল চালক কুতুব উদ্দিন (৬০) সে সময় গুরুতর আহত হয়। আহত মোটরসাইকেল চালক কুতুব উদ্দিনকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, পিছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০১৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি বাজিতপুর উপজেলার বিলপাড় ডোয়াইগাঁও গ্রামে বলে জানা যায়। নিহত স্মৃতি আক্তারের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। তার স্বামী মাসুম মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিজীবি। কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুস ছোবহান সাংবাদিকদের বলেন, নিহত স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।