বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেটের বালাগঞ্জ উপজেলা কমিটি গঠন

ইমন শাহ ইমন শাহ

ভ্রাম্যমান সংবাদদাতা

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ 539 views
শেয়ার করুন

 

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার আওতাধীন বালাগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনের সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারদান মাছুম ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ হাদী স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ১ বছরের জন্য গঠিত কমিটিতে লুৎফুর রহমানকে সভাপতি ও হাবিবুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলবাব খাঁন, সহ-সভাপতি হামদান আহমদ, শরিফুল ইসলাম সৌরভ, ইমতিয়াজ সাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ইমন, আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ, শরীফ উদ্দিন নাসিম, রাজু আহমদ, দপ্তর সম্পাদক মারুফ আহমদ ও প্রচার সম্পাদক আফজাল হোসাইন।

উল্লেখ্য অনুমোদিত পত্রে আগামী ১ মাসের মধ্যে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।