স্থান পেল তৃতীয় লিঙ্গের সদস্য, সাভার আওয়ামী লীগ অনেক বেশী শক্তিশালি- ডা. এনাম
রাজধানীর সন্নিকটে সাভার আওয়ামী লীগ বর্তমানে অনেক বেশী শক্তিশালি এবং অনেক সংগঠিত। কাজেই বিএনপি জামায়াত কিংবা সরকার বিরোধী কোন লোক যেন দলের ভিতরে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারীদেরকে স্থান দেয়ার পাশাপাশি কমিটিতে তৃতীয় লিঙ্গের একজন সদস্যকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বার বার হুশিয়ারি দিয়েছেন যেন বিএনপি জামায়াতের কেউ দলে অনুপ্রবেশ করতে না পারে। সেই কথা মাথায় রেখেই আমরা অনেক যাচাই বাছাই করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করেছি। যেহেতু দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী, তাদেরকে ক্ষমতায় আনতে না পারলে উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাভার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ¦ বেনজীর আহমেদ।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ বেনজীর আহমেদ বলেন, সাভার আওয়ামী পরিবার ডা. এনামুর রহমানের নেতৃত্বে ঐকবদ্ধ হয়েছে। সবাইকে এক মঞ্চে নিয়ে এসেছেন, পঞ্চাশ বছরের আওয়ামী রাজনৈতিক জীবনে এতো সুন্দর অনুষ্ঠান সাভারে হয়নি। এতো সুন্দরভাবে অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটিকে পরিচিত করানোয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, সামনেই পৌরসভা নির্বাচন, তার পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বিএনপি, জামায়াত ও তাদের দোসররা। গোপনে তারা বিভিন্ন ইস্যু তৈরী করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অস্থিরতা তৈরীর পায়তারা করছে। দুর থেকে প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজনকে হুমকি দেয়া হচ্ছে যা রাষ্ট্রদোহীতার সমিল। তারেক জিয়া বিদেশের মাটিতে থেকেও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে। মহান আল্লাহ তাকে এখনও বাঁচিয়ে রেখেছে বলেই আজ বাংলাদেশ বিশে^র মাঝে মাথা উচু করে দাড়িয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার সরকালী কলেজের উপাধ্যক্ষ দীল আফরোজ শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আব্দুল গনি, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্যা, নবগঠিত উপজেলা কমিটির সহসভাপতি রোকেয়া হক, কামরুল আহসান সোনাহর, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ।


