বাংলাদেশি পর্যটকদের জন্য দুবাই ভ্রমণে কড়াকড়ি

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ 4,879 views
শেয়ার করুন

 

বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে আগত ব্যক্তিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই নতুন নিয়ম জারি করছে। গতকাল বৃহস্পতিবার দেশটির বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টরা এ তথ্য জানান। অন্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশ অনুসারে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশের সফর ও পর্যটক ভিসাধারীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর  প্রবেশের জন্য অবশ্যই বৈধ ফিরতি টিকিট থাকতে হবে। কোনো যাত্রীর ফিরতি টিকিট না থাকলে তিনি যে দেশ থেকে এসেছেন, বিমানবন্দর থেকেই তাঁকে সে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

নতুন করে আরোপ করা শর্ত পূরণ করার পরই কেবল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের নাগরিকেরা দুবাইয়ে ঢুকতে পারবেন।  এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে।