চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ 676 views
শেয়ার করুন

 

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম কাস্টমসের ডিসি রোকসানা খাতুন জানান, ফ্লাইটটির মাধ্যমে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ফ্লাইটির সিটের নিচ থেকে ১৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর বাজার মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি।

যাচাই বাছাই করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।