বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দকে দলিল লেখক সমিতির সংবর্ধণা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ 650 views
শেয়ার করুন

 

বিয়ানীবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামকে সংবধর্ণা দিয়েছে উপজেলা দলিল লেখক সমিতি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাব-রেজিষ্ট্রি অফিসে অনুষ্টিত সংবর্ধণা সভায় সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দূর্ভোগ লাঘবে গণমাধ্যম কর্মীদের আরো তৎপর হওয়ার আহবান জানান দলিল লেখকরা।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ স্থানীয় মানুষের সকল দূর্ভোগ-সমস্যায় প্রেসক্লাব কর্তৃপক্ষের সহযোগীতা পাবেন বলে আশ্বস্থ করেন। সকল শ্রেণীপেশার মানুষের যৌথ সমন্বয়ে বিয়ানীবাজারকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে প্রতিশ্র“তি ব্যক্ত করা হয়।

সিনিয়র দলিল লেখক ছালিক আহমদের সভাপতিত্বে এবং আলী হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সাংবাদিক শাহীন আলম হৃদয়, দলিল লেখক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম শিকদার, সাংগঠনিক সম্পাদক সত্যজিত ভৌমিক, দলিল লেখক নাজিম উদ্দিন, দলিল লেখক আব্দুল মতিন, দলিল লেখক মকবুল হোসেন প্রমুখ। এ সময় প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।