গ্রামপর্যায়ে এই প্রথম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ড শ্রীধরা একাংশে মোট ৮ টি সি সি টিভি ক্যামেরায় (NVR) সিস্টেমে দিবারাত্রি নিয়ন্তনাধীন লক্ষাধীক টাকা ব্যায় এ শনিবার ১০/১০/২০২০ইং প্রকল্প টি বাস্তবায়ন করে দক্ষীন শ্রীধরা তরুন সংঘ!
গ্রামের জনগনের বহুমুখী নিরাপত্তার স্বার্থে প্রকল্পটির উদ্যোগ নেয় তরুণ সংঘ। এই মহৎপ্রকল্পটি বাস্তবায়ন করতে আর্থিক সহায়তা করেন উক্ত গ্রামের কয়েকজন প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী চ্যারিটি ফাউন্ডার জনাব শামস উদ্দীন পবলু, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সাবেক ছাত্রনেতা জনাব এম এস উদ্দীন সুয়েব, অষ্ট্রেলিয়া প্রবাসী জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস অষ্ট্রেলিয়া জনাব জিল্লুর রহমান।
এবং যুগপোযোগী ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে মনিটরিং সহ আনুসাংগীক ব্যায় বহন করবে বাজিদুর রহমান এন্ড সন্স ট্রাস্ট।
উল্লেখ্য যে গ্রামের অন্যান্য স্হানে উওর ও দক্ষিন প্রান্তে আরো ৮ টি ক্যামেরা এ বছর লাগানো হবে জানিয়েছেন আধুনিক গ্রামের রুপকার সমাজ কর্মী আমান উদ্দীন।


