সৈয়দপুরে পুলিশের চাঁদাবাজী বন্ধে সড়ক অবরোধ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০ 608 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে জেলা বাস -মিনিবাস সাধারণ শ্রমিকরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় প্রায় দু’ঘন্টা ব্যাপি ওই অবরোধ কর্মসূচি পালন করা হয়। 
অবোরধকারীরা জানায়, রংপুর মেট্রো পুলিশের আওতাধীন ট্রাফিক বিভাগের কিছু অসাধু সদস্য দীর্ঘদিন ধরে নানা অজুহাতে তাদের হয়রানি করে আসছে। বিমানের যাত্রী আনা নেয়াকালে সকল কাগজ পত্র ঠিক থাকার সত্বেও মাঝে মধ্যেই রংপুর মেডিকেল কলেজ মোড়ে সৈয়দপুরসহ নীলফামারীর কার, মাইক্রো ও মিনিবাস ড্রাইভারদের কাছ থেকে ৬ থেকে ৭ হাজার টাকা চাঁদা আদায় করছে।
চাঁদা দিতে না চাইলে দেযা হচ্ছে বিভিন্ন ধারায় মামলা। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও প্রতিকার না পেয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। দীর্ঘ দু’ঘন্ট চলা ওই অবরোধে সকল যানচলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল রংপুর মেট্রো পুলিশ সুপারের সাথে এ বিষয়ে কথা বলেন। রংপুর পুলিশ সুপার তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয়া হয়।