ত্রাণ বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০ 607 views
শেয়ার করুন

দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে সকল বন্যার্তদের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, আজ থেকে বন্যার্ত ওই সব এলাকায় পানি কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম প্রমুখ।