সিলেটে ১২ বছরের মেয়েকে ধর্ষণ

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ 1,240 views
শেয়ার করুন

সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় এক স্কুল পড়ুয়া ৫ম শ্রেণির ছাত্রী। লিজা বেগম কে গত ২৯/০৯/২০২০ ইং তারিখে, রোজ মঙ্গলবার নাবালিকা লিজা বেগম কে বাড়িতে রেখে মা – মমতা বেগম জীবিকার তাগিদে কাজে চলে যান। সেই সুযোগে পাশের বাসার একটি ছেলে রাব্বি আহমদ এসে লিজা বেগম (১২) এর সাথে দেখা করে, এবং পাশের এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বায়না ধরে। এক পর্যায়ে বাধ্য হয়, নাবালিকা সেই লিজা বেগম তাদের সাথে যেতে।

কিন্তু কোন বিয়ের অনুষ্ঠানে ছিল না , লিজা বেগম কে খুব ভয় ভীতি দেখাতে শুরু করে , মেয়েটি বাড়িতে ফিরে আসতে চাইলে রাব্বি আহমেদ (১৯) হত্যার হুমকি দেয়। বলে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবে। অভিযুক্ত রাব্বি (১৯) এর বাসা সিলেটের শিবগঞ্জ সদরে, বাসা নং ৪০, রোড নং ১ – হাতিমবাগ এলাকায় সে বসবাস করে।

এদিকে মা – মমতা বেগম কাজ থেকে বাসায় ফিরে, মেয়ে লিজা ‘কে খুঁজে পাচ্ছেন না। তখন আশেপাশে সবার কাছে জানতে চান। কেউ কী তার মেয়েকে দেখেছেন। কিছুক্ষণ পরে জানতে পারেন। প্রতিবেশী রাব্বি আহমদ এর সাথে কোথায় বিয়ের অনুষ্ঠানে ঘুরতে বেরিয়েছে লিজা বেগম।

তখন তিনি সেই প্রতিবেশীর বাড়িতে গিয়ে খোঁজ নিলে সেখানে ও পাওয়া যায় নি, পরবর্তীতে অভিযুক্ত রাব্বির বোন মুন্নি বেগম (৩০) রাব্বির সাথে যোগাযোগ করেন ফোনে যোগাযোগ করা হলে, রাব্বি আহমেদ জানায়, তারা কিছুক্ষণ এর মধ্য ফিরে আসবে- লিজার মা যেনো চিন্তা না করে। সকাল থেকে দুপুর গড়িয়ে রাত তবে তখন ১১ টা বাজে। তখন হতাশ হয়ে আবার ফোন দিলে সে বলে। লিজা বেগম বলে কাউকে সে চেনে না। আর এই নাম্বারে কোন ফোন না দেওয়ার জন্য।
এই ভাবে ৩ দিন পলাতক ছিল।

পরে স্থানীয় কয়েকজন প্রতিবেশী নিয়ে গেলে, দেখেন রাব্বির বাড়িতে আটকে আছে, নাবালিকা মেয়ে লিজা বেগম।
তখন তার মেয়েকে উদ্ধার করার প্রান পন চেষ্টা করে ও সম্ভব হয় নি। অভিযুক্ত রাব্বী আহমদ (১৯) জানায় আমি লিজাকে নষ্ট করেছি, তাকে আমি বিয়ে করবো। এখন থেকে সে আমার সাথে থাকবে। কেউ বাধা দিলে আমি খুন করে ফেলবো।মেয়েকে এমন ভাবে ভয় দেখায়, এমতাবস্থায় সে বাধ্য হয়। তাদের কথা শুনতে।

তখন মেয়েকে উদ্ধার করতে না পেরে, স্থানীয় শাহপরান থানায় গিয়ে, একটি অভিযোগ দাখিল করেন। সেখানে অভিযোগ টি লিখা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকা মেয়েকে নিয়ে পলাতক। মা -মমতা বেগম অভিযুক্ত দের গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করতে সহযোগিতা চাইলে। পরদিন মেয়েকে শাহপরান থানার একদল পুলিশ কর্মকর্তা, রাব্বি আহমেদ এর বাড়িতে গিয়ে উদ্ধার করে। থানায় নিয়ে আসেন।

মেয়েকে আনতে মা- মমতা বেগম এই বিষয় নিয়ে থানায় বিচার চাইতে গেলে ওসি সাহেব জানান। বিষয় টি এখানেই সমাপ্ত করার জন্য। কিছুই হয় নি, নিরুপায় হয়ে বাড়ী ফিরে আসেন।

এদিকে মেয়ের পেটে মারাত্মকভাবে ব্যাথা, ও শরীরে আঘাত দেখে মেয়েকে নিয়ে সিলেটের এম.এ জি ওসমানী মেডিকেল এ
ওসিসি তে চিকিৎসা নিতে আসেন। সেখানে কতর্ব্যরত ডাক্তার জানান,,, মেয়েটি শারীরিক অবস্থা খুবই আশংকা জনক। লিজা বেগম (১২) নাবালিক মেয়ে। তার সাথে খুব খারাপ কিছু হয়েছে। এখন ও মেডিক্যাল রিপোর্ট আসার আগ মহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না

বায়ান্ন টিভি- থেকে সিলেট শাহপরান থানায় একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও সংযোগ পাওয়া যায় নি।