কক্সবাজারে গহীন পাহাড়ে অস্ত্রের কারখানা, আটক ২

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ 681 views
শেয়ার করুন
কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযানে দুইজন অস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে তিনটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।  আটককৃতদের নাম আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয়।
কক্সবাজারের র‌্যাব-১৫ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল। শুক্রবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে দু’জন অস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক, দুটি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
মেহেদী হাসান আরও জানান, আটককৃতরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে তা রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছিল। অভিযান স্থলের দুইপাশে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে বলেও জানান তিনি।