প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের ছবি স্থাপন করা হল ডিএম হাইস্কুলের অফিস কক্ষে

প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২০ 937 views
শেয়ার করুন

বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মহিউল ইসলাম জায়গীরদারের গৌরবোজ্জ্বল ভুমিকা ও অবদানের স্বীকৃতি স্বরুপ ডিএম হাইস্কুল কর্তৃপক্ষ ও এলাকা বাসি স্কুলের অফিস কক্ষের দেয়ালে স্থাপন করেছে তাঁর একটি ছবি।

সাবেক এই প্রধান শিক্ষকের ছবি স্থাপন উপলক্ষে ১লা অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান মোল্লা, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, প্রবীণ ব্যক্তিত্ব হারুন হেলাল চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি জিয়াউল বারি চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আহবাবুর রহমান খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার, ইউনিয়ন বিএনপি নেতা স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদুর রহমান খাঁন ও শিক্ষক মামুন কয়সর সহ অন্যান্য শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মামুন কয়সরের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মহিউল ইসলাম জায়গীরদারের বাধানো একটি ছবি অফিস কক্ষের দেয়ালে স্থাপন করা হয়। পরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধান শিক্ষকের আশু রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে ডিএম হাইস্কুল এক্স স্টুডেন্ট রি-ইউনিয়ন কমিটি ইউকের পক্ষ থেকে সাবেক প্রধান শিক্ষক মহিউল ইসলাম জায়গীরদারকে সম্মান ও স্বীকৃতি দেয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। রি-ইউনিয়ন কমিটির দাবি পুরন করায় কমিটির পক্ষ থেকে মনজুরুছ ছামাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান, স্কুল কর্তৃপক্ষ এবং এলাকা বাসিকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন।