রাজশাহীতে ফাঁকা বাড়িতে চাচাতো বোনকে ধর্ষণ

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ 912 views
শেয়ার করুন

রাজশাহীর তানোরে বাড়ি ফাঁকা পেয়ে রাশেদুল ইসলাম সাগর (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তানোর পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওইদিন রাতে থানায় মামলা করলেও ঘটনার ৬ দিনেও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত রাশেদুল ইসলাম সাগর (২৪) একই এলাকার মঞ্জুর মন্ডলের ছেলে  মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাহফুজা খাতুন ইতি (১২) ও তার মেজো বোন মোস্তারী খাতুনকে বাড়িতে রেখে তার বাবা আব্দুল মজিদ মণ্ডল তাদের বোনের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে তার চাচাতো ভাই সাগর বাড়িতে ঢুকে ইতিকে চেপে ধরে মুখ টেপ মেরে দেয় এবং শয়নকক্ষে নিয়ে জোপূর্বক ধর্ষণ করে। টেপ খুলে ইতি চিৎকার করলে সাগর পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এজহারে আরও উল্লেখ করা হয়, সাগর ১মাস আগে ইতিকে প্রেমের কু-প্রস্তাব দেয়। ইতি সেই প্রস্তাব প্রত্যাখান করে তার বাবাকে জানায়। এরপর তার বাবা আব্দুল মজিদ সাগরকে নিষেধ করলে সে বিয়ের প্রস্তাব পাঠায়। এরপর সেটিও প্রত্যাখাত হলে সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটিয়েছ সাগর।

এবিষয়ে তানোর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যেকোনা সময় ধরে ফেলা হবে তবে ৬ দিনেও কেন আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি- এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘এর কোনো উত্তর আমার কাছে নেই।’’