সাভারের আশুলিয়া প্রেসক্লাবে বোমাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর সন্নিকটে সাবারের আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির আশুলিয়া প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয়কে গুলি করে মেরে ফেলা ও বোমা মেরে আশুলিয়া প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি ও গত ২৭ আগস্ট রাতে আশুলিয়া প্রেসক্লাবে সামনে বোমা বিস্পোরনের প্রতিবাদে ২৮ আগস্ট বিপ্লবী ওয়ার্কার্স পর্টির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পর্টির সাভার আশুলিয়া শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নেওয়াজের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পর্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, বাসদ সাভার পৌর আহবায়ক সাংবাদিক আহমেদ জীবন, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি শামিম মন্ডল, শ্রমিক নেতা আনিসুর রহমান, মোঃ শাজাহান, আশুলিয়া প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক সাংবাদিক খোকা মাহমুদ চৌধুরী, আশলিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটির মদস্য সাংবাদিক ওমর ফারুক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসনাত আযাদ সহ বিভিন্ন প্রগতিশীল শ্রমিক সংগঠনের নেতা ও সাংবাদিক বৃন্দ।
বক্তারা বলেন মাদক ব্যবসায়ী ও পরিবহনে চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করার কারনে আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির আশুলিয়া প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয়কে মুঠোফোনসহ বিভিন্নভাবে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা। এ বিষয়ে আশুলিয়া থানায় অভিযোগ করেও আশানুরুপ কোন ফল পাওয়া যায়নি।
সভায় বক্তারা আরও বলেন আগামি শুক্রবারের মধ্যে এই বোমাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সাভার আশুলিয়ার সকল শ্রমিক সংগঠন ও সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা করেন।


