মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০ 749 views
শেয়ার করুন

 

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, প্রাযইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ওই বাংলাদেশী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চার বাংলাদেশী।

 

ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে আটটার দিকে দেশটির তেরেংগানুর লাদং গাজা জেরঙ্গা-জাবোরের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি মোঃ হাসানুজ্জামান (৫৮)। এসময় তার অন্য চার বন্ধু আহত হন। এদিকে, দুঙ্গুন জেলা পুলিশ সুপার বাহারুদিন আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের আরও চার বন্ধু, যাদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে ছিল তারাও গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ডুঙ্গুন হাসপাতালের ফরেনসিক ইউনিটে পাঠানো হয়েছে এবং আহত চারজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত বাংলাদেশীর দেশের বাড়ি কোন জেলায় তা এরিপোর্ট লেখা পর্যন্ত তা যানা যায়নি।