বৃক্ষ মানুষকে বাঁচিয়ে রাখে। সমাজ টিকিয়ে রাখতে বেশি বেশি বৃক্ষ লাগাতে হবে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার উজানঢাকি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান ২০২০ এ এ কথা বলেছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক ও উজানঢাকি সমাজকল্যাণ সংস্খার প্রধান উপদেষ্টা ছালেহ আহমদ। তাঁর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে তিনি বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
সংস্থার সভাপতি সায়েম আহমদ রানু এর সভাপত্বি ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আলী নগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন ।
বিশেষ অতিথি ছিলেন ০৮ নং ওয়াডের ইউ.পি সদস্য এম মনিরুজ্জামান মনির। বিশিষ্টি ব্যবসায়ী রুকনউজ্জামান, কণ্ঠশিল্পী লেইস উদ্দিন খাঁন শান্ত, আলীনগর দর্পন এর সভাপতি আবুল কাশিম, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদ আহমদ সহ আরো অনেকে।
দেশের প্রাকৃতিক দুর্যোগ রোধ কল্পে এবং সবুজ সমাজ বিনির্মাণে বৃক্ষরোপন করতে এলাকার সবাইকে আহবান করেন চেয়ারম্যান মামুনুর রশীদ। এ সময় তিনি সরকার গৃহিত বৃক্ষরোপন কাজের বর্ণণা দেন।
আমিরাত প্রবাসি ছালেহ আহমদের এমন কাজকে প্রশংসা করেন এ সময় নেতৃবৃন্দ। এসব কাজে সবাইকে এগিয়ে আসতেও তারা আহবান জানান।


