সিলেট এমসি কলেজ ছাত্রবাসে নারীকে আটকে রেখে ধর্ষণ :অভিযুক্ত ছাত্রলীগ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০ 877 views
শেয়ার করুন

আজ শুক্রবার সিলেটে বেড়াতে এসেছিলেন এক দম্পত্তি। এদের সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে আটকে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের মধ্যে নারীকে ছাত্রাবাসের ছাত্রলীগ নেতারা ধর্ষণ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এমন অভিযোগ পেয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাসে থেকে ওই দম্পত্তিকে উদ্ধার করে পুলিশ। পরে মধ্যরাতে ধর্ষণের শিকার হওয়া নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী জানান, এক দম্পতিকে এমসি কলেজ ছাত্রাবাসে আটকে রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ ছাত্রাবাসে গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া নারীটি ধর্ষণের অভিযোগ করেছেন। পরে তাকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

ছাত্রাবাসের একাধিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওই দম্পত্তিকে ছাত্রাবাসের একটি কক্ষের ভেতরে নিয়ে আটকে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই দম্পত্তি সিলেটে বেড়াতে এসেছিলেন।

এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন জানান, শুনেছি কারা স্বামী-স্ত্রীকে আটক রাখে হোস্টেলে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদও একই তথ্য জানিয়ে বলেছেন, তাদের কেনো আটকে রাখা হয়েছিলো এবং তাদের সাথে কি আচরণ করা হয়েছে তা খতিয়ে দেখা হবে।