সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত
সজীব নতুন সভাপতি, মিলাদ সম্পাদক পুনঃনির্বাচিত
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
দেশের প্রাচিন মফস্বল প্রেসক্লাব সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাব। আশির দশকের শুরুতে প্রতিষ্ঠিত এ প্রেসক্লাবের দীর্ঘ ৮ বছর পর নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন সজীব ভট্টাচার্য্য (বিয়ানীবাজারের ডাক) ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম)
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে পৌরশহরের গোলাবিয়া পাবলিক লাইব্রেরির ফটকে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আমান উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
প্রেসক্লাবের সর্বমোট ভোটার রয়েছেন ৩১জন। এর মধ্যে ৬ জন আছেন বিদেশে। দেশে অবস্থানরত ২৫ জন ভোটারের মধ্যে ২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে সজীব ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক পদে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এসময় তিনি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান এবং নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, সভাপতি পরাজিত সাংবাদিক আব্দুল ওয়াদুদ তাঁর ফেসবুকে সতীর্থ সজীবকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, এমন মানসিকতা থাকলে মফস্বল সাংবাদিকরা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকবে।


