দুধের প্যাকেট চুরির অপরাধে খুন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ 1,085 views
শেয়ার করুন

 

 

মা বাবার সামনেই ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারের একটি দোকানে এ ঘটনা ঘটে।চট্টগ্রামে দুধের প্যাকেট চুরির অভিযোগ তুলে মা বাবার সামনেই ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। সোমবার রিয়াজুদ্দীন বাজারে এই ঘটনা ঘটে। এতে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনমজুর আফাস উদ্দিনের একমাত্র সন্তান রমজান আলী রাসেল। বাবা-ছেলের উপার্জন দিয়েই চলতো সংসার। কিন্তু ছেলের মর্মান্তিক মৃত্যুতে নেমে পুরো পরিবারের এখন শোকের মাতম।

রমজান কাজ করতো নগরীর রিয়াজুদ্দীন বাজারের আরাফাত স্টোরে। ওই দোকানের দুধের প্যাকেট চুরির অভিযোগ এনে সোমবার মা-বাবার সামনেই মারধর করে মালিক। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে রমজান।

রমজানের বাবার আফাস উদ্দিনের দাবি, মালিকের অবৈধ ব্যবসার কথা জেনে যাওয়ায় চুরির মিথ্যা অভিযোগে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমার ছেলে কিছুদিন আগে বলেছিল যে তার দোকানে আর কাজ করবে না। সে অবৈধ জিনিস বিক্রি করে। আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

এ ঘটনায় দোকান মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলেই হত্যার আসল কারণ জানা যাবে।

সিএমপির উপ পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, ছয়জন অভিযুক্তদের মধ্যে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে হত্যার মূল রহস্য কি।

রমজানকে পিটিয়ে হত্যার ঘটনায় বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।