বিয়ানীবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সংবর্ধনা ও উন্নয়ন সভা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ 748 views
শেয়ার করুন

 

বিয়ানীবাজারে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের এরিয়া অফিসে সংবর্ধনা, পুরষ্কার বিতরন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান।

কোম্পানির বাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম বুলবুল এর পরিচালায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিয়ানীবাজার এরিয়া প্রধান ও এডিপি নির্মলেন্দু বাঁড়ে মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন আলম হৃদয়, কোম্পানির জোনাল ইনচার্জ রুহুল আমিন, সংবর্ধিত অতিথি ও কোম্পানির বিয়ানীবাজার অফিসের ইনচার্জ আব্দুল গফুর জবলু এবং শাহ আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির বিয়ানীবাজার অফিসের ডিসি রুজিনা আক্তার রুজি, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোম্পানির বিয়ানীবাজার অফিসের ডিসি আব্দুল ওয়াহিদ জবলু ও বিসি শিপন। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান খান বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার অন্যান্য সেক্টরের ন্যায় ব্যাংক ও বীমা সেক্টরেও জনকল্যাণমুখী প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে যুগান্তকারী উন্নয়ন সাধন করেছে। ফলস্রুতিতে দেশের উন্নয়নমুখি অর্থনীতিতে ব্যাংক ও বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের বীমা শিল্পে শুরু থেকেই ন্যাশনাল লাইফ অগ্রণী ভূমিকায় ছিল, এখনো সে ধারা অব্যাহত আছে। এই প্রতিষ্ঠান কর্মস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।