মৌলভীবাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও লাইসেন্সবিহীন পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ 623 views
শেয়ার করুন

মৌলভীজারে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও লাইসেন্সহীন অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় এবং অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩টি মামলায় ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩,৫০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় পণ্য/সেবার যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক লাভে পণ্য বিক্রয় করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি পৃথক মামলায় মোট ৩০০০/- টাকা অর্থদন্ড এবং অত্যাবশকীয় পণ্য বিক্রয়ের লাইসেন্স না থাকার অপরাধে ১ জন ব্যবসায়ীকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও কোন অনাকাঙ্ক্ষিত কারণে যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায় এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।