টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে ডুবে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মো. আকাশ মিয়া (১৯) এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সলিমাবাদ গ্রামের মোঃ মনজুর মিয়ার ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আকাশ বাবা-মা সহ ঢাকায় থাকে। সে দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।
রবিবার দুপুরে বন্ধুদের সাথে সলিমাবাদ ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নদীতে ফেলে রাখা ধর্ম জালের বাশেঁর উপর থেকে পানিতে লাফ দেয় সে। কিছুক্ষণ পরে আকাশকে হাত নাড়াতে দেখে নদীর পানি থেকে পাড়ে তুলে তার বন্ধুরা।
পরে দ্রুত তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাহেদ আল ইমরান আকাশ কে মৃত ঘোষনা করেন। ডাক্তার বলেন, আকাশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


