নীলফামারীতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০ 611 views
শেয়ার করুন
নীলফামারী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসক হাফিজুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতার, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ সহ আরো অনেকে।