সিলেটের সাবেক মেয়র কামরানের ছোট ভাই আর নেই

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ 1,442 views
শেয়ার করুন

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই বখতিয়ার আহমদ কানিজ (৬৫) মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে নগরীর রাগীব-বাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু। তিনি বলেন, চাচা কিডনিজনিত সমস্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।