শিবপুরে  টেকনো ড্রাগসকে সাড়ে ১০ লাখ  টাকা জরিমানা, ৪০ লাখ টাকার ঔষধ ধ্বংস 

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ 910 views
শেয়ার করুন
 মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরি করার লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগস লিমিটেডকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আরো ৪০ লাখ টাকার ঔষধ ধ্বংস করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার  নরসিংদীর শিবপুরের বিসিক শিল্পনগরীতে টেকনো ড্রাগস লিমিটেড নামে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ৩নং ইউনিটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে এই ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।এ সময় মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরি করার লাইসেন্স এবং মানুষের জন্য বিভিন্ন অ্যান্টি বায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ঔষধ প্রশাসনের কোনো অনুমোদন না থাকায় ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এছাড়া প্রায় ৪০ লক্ষ টাকার অনুমোদনহীন ওষুধ ও ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ  কাবিরুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।