২৪ সেপ্টেম্বর বিয়ানীবাজার প্রেসক্লাব নির্বাচন

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০ 595 views
শেয়ার করুন

আগামী ২৪ সেপ্টেম্বর বিয়ানীবাজার প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আনন্দঘন পরিবেশর মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ১৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

উপজেলা পর্যায়ে গঠিত দেশের প্রথম প্রেসক্লাব “বিয়ানীবাজার প্রেসক্লাব” এর নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় সভাপতি পদে আতাউর রহমান, আব্দুল ওয়াদুদ ও সজীব ভট্রাচার্য এবং সাধারণ সম্পাদক পদে মিলাদ মো. জয়নুল ইসলাম ও আহমেদ ফয়সাল মনোনয়পত্র গ্রহণ করেন। বুধবার মনোনয়নপত্র জমা নেয়া হবে। বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

মনোনয়নপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আমান উদ্দিন, কমিশনার ও প্রধান শিক্ষক খালেদ আহমদ এবং কমিশনার এডভোকেট মো. আবুল কাশেম।