সৈয়দপুর থেকে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার 

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ 579 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুর থেকে চুরি হওয়া ট্রাক্টর কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার গোলাবাড়ি এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সৈয়দপুর শহরের কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়া এলাকার রায়হান ইঞ্জিনিয়ারিং-থেকে গত ২২ আগষ্ট সন্ধ্যায় মেরামত শেষে ট্রাক্টরটি রেখে যান মালিক আতাউর রহমান। পরদিন সকালে সেখানে গিয়ে ট্রাক্টরটি না পাওয়ায় অনেক খোঁজাখুজি করার পর ৯ সেপ্টেম্বর থানায় মামলা করেন। মামলার সুত্র ধরে তদন্তের এক পর্যায়ে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার গোলাবাড়ি থেকে ট্রাক্টরটি উদ্ধারসহ পুলিশ রঞ্জুকে (৩৫)  সুজন আলী (১৯) কে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ট্রাক্টরটি চুরি করে সুজন কুড়িগ্রামের রঞ্জুর কাছে দুই লাখ টাকায় বিক্রি করেছিলো। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়  । ওই দিন বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয় গ্রেফতার দুইজনকে।