বড়লেখায় দূর্বার মুক্ত স্কাউট এর উদ্যোগে জনসচেতনা মুলক ক্যাম্পিং

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ 578 views
শেয়ার করুন

 

আজ বৃহস্পতিবার বড়লেখা উপজেলার দাসের বাজার বড়লেখা উপজেলা স্কাউট এর উদ্যোগে দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ এর সার্বিক সহযোগিতা য় (কোভিড ১৯করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে) জনসচেতনা মুলক ক্যাম্পিং ও সাবান, মাক্স বিতরন এর শুভ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দূর্বার মুক্ত স্কাউট গুপের সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান চুন্নু, ডাঃ আ,হ,ম জুনাইদ সিদ্দিকী, দাসের বাজার ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মাতাবুর রহমান মাতাই, দাসের বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মুছব্বির আলী,সমাজসেবক জিয়াউর রহমান, শুভাষ দাস প্রমুখ দূর্বার মুক্ত স্কাউট গুফের সদস্য রা কয়েক ভাগে বিভক্ত হয়ে সাধারণ মানুষ কে সচেতন করার জন্য ক্যাম্পিং,ও সাবান স্যাভলন বিতরন করেন । প্রত্যেক টি ইউনিয়নে দূর্বার মুক্ত স্কাউট তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।