সিলেটের বালাগঞ্জে কৃষকদের মধ্যে ধানের চারা ও নগদ অর্থ বিতরণ

ইমন শাহ ইমন শাহ

ভ্রাম্যমান সংবাদদাতা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ 616 views
শেয়ার করুন

বালাগঞ্জে কৃষকদের মধ্যে আমন ধানের চারা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ৫ জন কৃষকের মধ্যে ১.৫০ বিঘা করে জমির জন্য আমন ধানের চারা ও নগদ ৪ হাজার ৫শ টাকা করে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আমন আবাদ বৃদ্ধি ও কৃষি উৎপাদন ব্যবস্থা চালু রাখতে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে দেশের অন্যান্য উপজেলার মতো বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ২০টি ভাসমান বীজতলা তৈরী করা হয়েছে। এই বীজতলা থেকে কৃষকদের চারা প্রদান করা হয়েছে।

বুধবার বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারা ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সাংবাদিক মো. কাজল মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান খান প্রমুখ।