“জনগনের সেবা করে যেতে চাই নিরন্তর ” চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সেলিম

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ 544 views
শেয়ার করুন

ফেনী জেলার ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সেলিম বলেন “জনগনের সেবা করে যেতে চাই নিরন্তর”। আজ দুপুরে ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে এই কথা বলেন ।এই মেয়াদকালের ৪বছর পার করেছে, এই চার বছরের জনগনের আশা কতটুকু পূরণ করতে পেরেছেন এমন প্রশ্নে আব্দুল্লাহ সেলিম বলেন, বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার সারা দেশের মতো শুভপুর ইউনিয়নে উন্নয়নমুখী কাজ চলছে অবিরত।

শুভপুর ইউনিয়নে বিগত কোন চেয়ারম্যান যাহ করে নাই তার চেয়ে বেশী কাজ করা হয়েছে।শুভপুর ইউনিয়নের ৮০% উন্নয়নকাজ হয়ে গেছে,বাকী ২০%কাজ ইনশাআল্লাহ বাকী সময়ের মোধ্য হয়ে যাবে বলে আশা করি। তিনি আরো বলেন, অত্র ইউনিয়নের প্রতিবন্ধী ভাতা প্রায় ৯৫% প্রদান শেষ, বয়স্ক, বিধবা সহ সরকারি বিভিন্ন ভাতার কাজ অন্য চেয়ারম্যান দের থেকে তুলনামূলক বেশী হয়েছে।মসজিদ, মন্দির, কবরস্থান সহ ছোটবড় সব রাস্তা হয়ে গেছে।বিদ্যালয় মাদ্রাসা সহ সব প্রতিষ্ঠানের উন্নয়নকাজ হয়েছে শুধু একটা মাদ্রাসা কাজ বাকি রয়েছে তাও অতিশীঘ্র হয়ে যাবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নে আব্দুল্লাহ সেলিম বলেন, আমার ইউনিয়ন পরিষদে এসে কেউ সেবা না নিয়ে যায় নি।শুভপুর ইউনিয়ন পরিষদ জনগনের।এই ইউনিয়ন পরিষদে আজব্দী কোন তালাক হয় না, কোন ঘর ভাংগে নাই বরং অনেকের ভাংগা সংসার নতুন করে তৈরি করেছি।

আগামী নির্বাচন প্রসঙ্গে আব্দুল্লাহ সেলিম বলেন ” মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহম্মদ চৌধূরী, ফেনী -২আসনের সংসদ সদস্য, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবা উল হায়দার চৌধূরী সহেল এবং জনগণ যদি চায় তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচন করবো।আর যদি দল থেকে মনোনীত না হই দল যাকে মনোনীত করবে আমি তাকে সাহায্য করবো।
আগামীতে আমি জনপ্রতিনিধি না হলেও আমার জনসেবার দরজা সবসময় সমান থাকবে।