জলঢাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০ 743 views
শেয়ার করুন

নীলফামারীর জলঢাকায় বিয়ের দাবিতে প্রেমিক  গৌতম রায়ের (২৫) বাড়িতে  অনশনে বসেছে এক কলেজ ছাত্রী।  গতকাল শুক্রবার থেকে অনশন করছে মেয়েটি। ঘটনার বিবরণে জানা যায়,  উপজেলার শিমুলবাড়ি  ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের  এস সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অজয় রায়ের ওই ছেলে  মেয়েটির সাথে  প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

মেয়েটির বাড়ি একই উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস গ্রামে। সে স্থানীয় একটি কলেজের ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় তাদের। এর পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মেয়েটি বলেন, গৌতম রায়ের সাথে তার এক বছরের বেশি সম্পর্ক, তার সাথে অনেকবার শারিরীক সম্পর্ক হয়। বিয়ের কথা বলায় সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এড়িয়ে চলছে। তাই আমি তার বাড়িতে এসেছি। আমি মরে গেলেও এখান থেকে যাব না। এদিকে মেয়েটির অবস্থানের  কথা জানার পর থেকেই ছেলেটি পলাতক রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ওই ইউননের চেয়ারম্যান হামিদুল ইসলাম বলেন,বিষয়টি লোকমাধ্যমে শুনেছি তবে ছেলে বা মেয়ের অভিভাবক কেউই এখন পর্যন্ত কিছু জানাননি।