ওসি প্রদীপকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শুরু

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ 880 views
শেয়ার করুন
অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে অবশেষে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
বুধবার (২সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যার তদন্তকারী সংস্থা র‍্যাব বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে ওসি প্রদীপের সাক্ষাত পায়নি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক গঠিত এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বার বার সময় পিছিয়েছে। সর্বশেষ  ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করে তদন্ত কমিটি।
গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।