বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকের পাশে ঝালকাঠির সাংবাদিকরা

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ 1,439 views
শেয়ার করুন

বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাহসী সাংবাদিক খন্দকার রাকিবের পাশে ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার রাতে ঝালকাঠি জেলা বিএমএসএফ’র সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও সিনিয়র সাংবাদিক নেতা নজরুল ইসলাম বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ এর প্রকাশক সন্ত্রাসী হামলার শিকার আহত সময়ের সাহসী নিষ্ঠাবান বিচক্ষণ প্রতিবাদী সাংবাদিক খন্দকার রাকিবের চিকিৎসার খোঁজখবর নেন।

 

এ সময় তারা হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত মঙ্গলবার রাতে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার পর পরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ও ঝালকাঠি নেতারা উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি তোলেন।

উল্লেখ্য, এ ঘটনায় ঝালকাঠি জেলা বিএমএসএফ ও শুশীল সমাজকে নিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হবে।