রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আর আর ইউ) দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- এসএম আব্দুল মুগনী নীরো (দৈনিক সময়ের কাগজ ও মুক্ত ভাবনা)। আর সাধারণ সম্পাদক হয়েছেন মঈন উদ্দিন (আমাদের নতুন সময় ও গণধ্বনি প্রতিদিন)।
কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ: সভাপতি মাসুদ রানা রাব্বানী (দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তা), সহ: সভাপতি মো: আনোয়ার হোসেন (মতিহার বার্তা ডটকম), সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম রবি (দি এশিয়ান এজ), যুগ্ম সম্পাদক মোহা: আসলাম আলী (নয়া দিগন্ত ও গণধ্বনি প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান (দৈনিক সময়ের কাগজ), অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাহিদ (রাজশাহীর সময় ডটকম), দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল (আমাদের নতুন সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম (রাজশাহী নিউজ২৪ ডটকম), প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মামুনুর রশিদ (দৈনিক সোনালী সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মদ মোস্তফা শিমুল (রাজশাহীর সময় ডটকম ও সময়ের কাগজ), এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে শাহানুর আলম বাবু (দৈনিক আমাদের সময়) মনোনীত হয়েছেন।
এছাড়াও কমটির নির্বাহী পরিষদের ৮ সদস্যের মধ্যে রয়েছেন- আমানুল্লাহ আমান (দৈনিক ভোরের কাগজ), আসাদুজ্জামান আসাদ, (দৈনিক আমাদের রাজশাহী), জসিম উদ্দিন (বাংলা ভিশন), রাশেদ রাজন (রেডিও পদ্মা), মোর্শেদা খাতুন (রাজশাহীর সময় ডটকম), হাবিবা সুলতানা (দেশনিউজ ডটনেট), ফায়সাল হোসেন (সাপ্তাহিক গণদৃষ্টি) ও কোরবান আলী শাওন (মুক্ত ভাবনা)।
এর আগে এদিন সকালে আর আর ইউ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন আর আর ইউ’র বিদায়ী কমিটির আহবায়ক এসএম আব্দুল মুগনী নীরো।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর সাংবাদিকদের দাবি-দাওয়া ও পেশাগত দায়িত্ব পারনে না বাধা-বিপত্তি নিরসনের লক্ষ্যে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়। আগামী ১০ সেপ্টেম্বর সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হওয়ার কথা রয়েছে।


