সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮১.৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মানাধিন ৪ কিলোমিটার মহা সড়ক ও রেলওয়ে ওভার পাস পরিদর্শন করলেন সড়ক বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মালেক । তিনি উল্লাপাড়া রেলওয়ে বাস স্ট্যান্ডে এসে নির্মানাধিন ৪ কিলোমিটার সড়ক ও রেলওয়ে ওভার পাস ঘুরে কাজের অগ্রগতি দেখেন এবং কাজের অগ্রগতি না হওয়ায় দঃখ প্রকাশ করেন । কাজের গতি বাড়ানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন ।
সড়কের বেহাল দশায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি জানান এলাকার জনগনের কষ্টের সাথে আমিও ব্যাথিত । তবে কাজে যাতে আর গাফিলাতি না হয় দ্রুত কাজ শেষ করার নিশ্চয়তা দেন ।বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক হতে পাইকপাড়া মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার মহা-সড়কে খানাখন্দের কারণে জনদুর্ভোগ লাগভের লক্ষে পাবনা সড়ক সার্কেল থেকে গত ২০১৮ সালের ডিসেম্বর ওই সড়ক ও রেলওয়ে ওভার পাসের দরপত্র আহ্বান করে । দরপত্র প্রক্রিয়া শেষ করে পাবনা সড়ক সার্কেল ২০১৯ সালের ১৬ই মে মোঃ ময়েন উদ্দিন (বাঁশি) লিঃ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৬ মাসের মধ্যে নির্মান কাজ শেষ করার কার্যাদেশ দেয় । ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নিজে কাজ না করে দি এ্যারোষ্ট্রক্রেট প্রপার্টিস লিঃ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে রেলওয়ে ওভার পাস ও মহাসড়কের নির্মান কাজ করার সমস্ত কার্যক্রম হস্তান্তর করে বলে জানা গেছে।


