শফিউল আলম নাদেল শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধের সংগঠক নূরের মৃত্যুতে

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ 677 views
শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুন নূর মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বলেছেন একজন সফল ব্যক্তিত্ব,সফল বাবা,সদা হাস্যজ্বল পরোপকারী নিঃস্বার্থ শিক্ষানুরাগী ও দাতা। আব্দুন নূর নুরজাহান চৌধরী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, আব্দুন নূর নুরজাহান চৌধরী উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং কমিটির চেয়ারম্যান।

শফিউল আলম নাদেল বলেছেন আমার অনুজ যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ন সম্পাদক, NHS ওয়ার্কার প্রিয় নাজমুল ইসলাম ইমন ও NHS ওয়ার্কার ও জার্নালিস্ট নজরুল ইসলামের বাবা আব্দুন নূর মাস্টার সাহেব ছিলেন মুক্তিযোদ্ধের সংগটক। আব্দুন নূর মাষ্টার দিনে চাকুরী ও রাতে মুক্তি বাহিনীকে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা জমায়েত ও সৌজন্য সাক্ষাত অনুষ্টানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক মাইন বিস্ফোরনে গুরুতর আহত হন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক আলোকিত ব্যক্তিত্ব আব্দুন নূর মাস্টার। তিনির এই বর্ণাঢ্য জীবনের ধারাবাহিক সাফল্য প্রশংসনীয়। ব্যক্তি পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনে নূর মাস্টার একজন সফল ব্যক্তিত্ব।

আব্দুন নূর মাস্টার শিক্ষার প্রচার প্রসার দান অনুদান সমাজের কল্যাণ মঙ্গল নিহিত কাজে নিজ ও নিজের পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন সম্মুখ সারিতে। এ যাবৎ দৃশ্যমান অনেক কাজ করেছেন। দেশ-সমাজের জন্য তার আরও অনেক কিছু করার পরিকল্পনা ছিল। কিন্তু অদ্য ২৫/০৮/২০২০ইং তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। শিক্ষানুরাগী আব্দুন আব্দুন নূর মাস্টারের আকর্ষিক চলে যাওয়া কমিনিটির জন্য ও অপূরণীয় ক্ষতি। আমি তিনির পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের এই শোক সহিবার তৌফিক দান করেন সেই দোয়া করছি।