মুক্তিযোদ্ধের সংগঠক আব্দুন নূর মাস্টারের মৃত্যুতে শিল্পপতি এম এ রহিম সিআইপির শোক
প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
বায়ান্ন টিভি
শ্রদ্ধেয় চাচা, একজন সফল ব্যক্তিত্ব,সফল বাবা ,সদা হাস্যজ্বল পরোপকারী নিঃস্বার্থ শিক্ষানুরাগী দাতা আব্দুন নূর নুরজাহান চৌধরী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ,আব্দুন নূর নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং কমিটির চেয়ারম্যান জনাব আব্দুন নূর মাস্টারের আকর্ষিক মৃত্যতে শোক প্রকাশ করছি।
আব্দুন নূর মাস্টার সাহেব মুক্তিযোদ্ধের সংগটক, দিনে চাকুরী ও রাতে মুক্তি বাহিনীকে সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা জমায়েত ও সৌজন্য সাক্ষাত অনুষ্টানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক মাইন বিস্ফোরনে গুরুতর আহত হন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক আলোকিত ব্যক্তিত্ব আব্দুন নূর মাস্টার। তিনির এই বর্ণাঢ্য জীবনের ধারাবাহিক সাফল্য প্রশংসনীয়। ব্যক্তি পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনে নূর মাস্টার একজন সফল ব্যক্তিত্ব। তিনির জীবনের সবচেয়ে বড় সাফল্য তিনির ছেলে মেয়েদের সুনাগরিক করতে পেরেছেন। ব্যাক্তিগত জীবনে আব্দুন নূর মাস্টার ৪ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। বড় ছেলে নজরুল ইসলাম দেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমানে ইংল্যান্ডের বিখ্যাত রয়েল মার্সডেন ক্যান্সার রিসার্স হসপিটালে ইন্সিডেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। এজজন ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসাবে নজরুল অনেক পরিচিত।
দিত্বীয় ছেলে রিপন ইসলাম ময়নুল কমিনিটি নেতা ,ট্রাস্টি, আব্দুন নুর নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্ট। কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান , নিবাচিত প্যানেল চেয়ারম্যান পতন উষার ইউপি, সাংগঠনিক সম্পাদক- পতন উষার ইউপি আওয়ামী লীগ, গভির্নিং কমিটি চেয়ারম্যান বৃন্দাবনপুর সেন্টার স্কুল। তৃত্বীয় ছেলে নাজমুল ইসলাম ইমন যুক্তরাজ্যের সান্দারল্যান্ড ইউনিভাসিটি থেকে BA (Hons) International Tourism and Hospitality Management উপর উচ্চতর ডিগ্রী করেছেন। নাজমুল ইসলাম ইমন যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ,কমিনিটি কাজের সাথে সম্পৃক্ত এবং কাজ করছেন নন ক্লিনিক্যাল স্টাফ হিসাবে বিশ্ববিখ্যাত দি রয়েল মার্সডেন ক্যান্সার স্পেশালিস্ট হাসপাতাল ও লুইসাম গ্রীনিস NHS ট্রাস্টে মোবিলাইজেশন সার্ভিস ম্যানেজার হিসাবে।
ছোট ছেলে ডাঃ কামরুল ইসলাম শিপু সফলতার সাথে এমবিবিএস পাস করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজির লেকচারার হিসেবে কর্মরত আছেন। At the same time ডাঃ কামরুল ইসলাম শিপু IT advisor for North East Medical college , মেডিকেলে ছাত্রাবস্থায় শিপু প্রধানমন্ত্রীর কার্যালয়ের a২আই প্রকল্পের “বেস্ট ইনোভেটিভ আইডিয়া” প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেয়েছিল।
ইতোমধ্যে ডঃ শিপু যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে “ফান্ডামেন্টালস অব ক্লিনিক্যাল নিউরোলজি’’ এবং রাইস ইউনিভার্সিটি থেকে “ফান্ডামেন্টালস অব ইম্যুনোলজি’’ তে কোর্সের ফান্ডিংয়ে ডিস্টান্স লার্নিং এর মাধ্যমে কোর্স সম্পন্ন করেছেন। অদ্য ,যুক্তরাজ্যের দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে “মাস্টার্স ইন্ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিস” ডিগ্রিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন মৌলভীবাজারের কৃতি সন্তান ডা: কামরুল ইসলাম শিপু। মেয়ে শান্ত ইসলাম সিলেটে the স্কলার হোম ইন্টারন্যাশনাল পড়া শুনা করেছেন ,বর্তমানে স্বামীর সাথে যুক্তরাজ্যে বাস করছেন! আব্দুন নূর মাস্টারের পুত্রবধু ডাঃ তাহানি আল চৌধুরী নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডিপার্টমেন্ট অব এনাটমির লেকচারার।
আব্দুন নূর মাস্টার শিক্ষার প্রচার প্রসার দান অনুদান সমাজের কল্যাণ মঙ্গল নিহিত কাজে নিজ ও নিজের পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন সম্মুখ সারিতে। এ যাবৎ দৃশ্যমান অনেক কাজ করেছেন। দেশ-সমাজের জন্য তার আরও অনেক কিছু করার পরিকল্পনা ছিল। কিন্তু অদ্য ২৫/০৮/২০২০ইং তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। শিক্ষানুরাগী আব্দুন আব্দুন নূর মাস্টারের আকর্ষিক চলে যাওয়া কমিনিটির জন্য ও অপূরণীয় ক্ষতি। আমি তিনির পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের এই শোক সহিবার তৌফিক দান করেন সেই দোয়া করছি।


