নীলফামরাীর সৈয়দপুর ধলাগাছ এলাকায় এক অসহায় পরিবারকে প্রাণ নাশের হুমকিসহ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে । আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বসতঘর ও ঘরের সব মালামাল। প্রতিপক্ষের হুমকি ধামকির ভয়ে পুরো পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে।
আজিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যারা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিবেশি ফজলু তার মেয়ে এক সন্তানের জননী শিল্পির বেগমের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ এনে আমার পরিবারের ৫ জনকে আসামি করে একটি মামলা করে। পুলিশের হাতে আটকের ভয়ে ওই বাড়িতে কেউ অবস্থান করে না। এ সুযোগে সম্প্রতি ফজলু ও তার ভাই বাফাজ আমার বসত ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তারা চায় আমার গোটা পরিবার ধ্বংশ হোক। মামলা ও তাদের বিভিন্ন হুমকি ধামকির ভয়ে আমার পরিবার আতংকের দিন কাটাচ্ছে।
এদিকে ফজলুর পরিবার অভিযোগ অস্বিকার করে বলেন, আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা সহ মিথ্যা আগুন লাগনোর ঘটনায় জড়ানো হচ্ছে।


