মেহেরপুরে পৃথক অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২

মিনারুল ইসলাম মিনারুল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ 679 views
শেয়ার করুন
মেহেরপুরে ডিবি পুলিশ ও গাংনী থানা পুলিশের পৃথক অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক করা হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মিল্টন হোসেন (৩০) কে ২২ বোতল ফেন্সিডিলসহ আটক করে মেহেরপুর ডিবি পুলিশ। মিল্টন হোসেন উপজেলার কাজিপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
 
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গাংনী উপজেলার কাজিপুর মুন্সিপাড়ায় পাকা রাস্তার ওপর মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ লিটনকে আটক করে জেলা ডিবি পুলিশ। তিনি আরো জানান,আটককৃত লিটনের ইতিপূর্বে দু’টি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
 
অপরদিকে গাংনী থানা পুলিশের অভিযানে ০৫ বোতল ফেন্সিডিলসহ আকাশ আলী (২২) আটক করে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে আটক করে। আকাশ আলী উপজেলার মাইলমারি গ্রামের মিনার আলীর ছেলে।
 
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,উপজেলার মাইলমারি গ্রামের পদ্মবিলের নিচে বটগাছ মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই এস এম তারিকুজ্জামান ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে আকাশ আলিকে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তাদের দুজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।