কুষ্টিয়ায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ 592 views
শেয়ার করুন
কুষ্টিয়ায় বশির উদ্দিন (৬০) নামে একজন ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার সকালে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। মৃত বশির উদ্দিন কুমারখালী সাওতাপাড়া মৃত জসিম উদ্দিনের ছেলে।
 
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নিহতের দেহে আঘাত জনিত ক্ষত চিহ্ন থাকায় তাকে কেউ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
 
এ ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ তবে এই হত্যাকান্ডে যারাই জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।