জলঢাকায় চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ 606 views
শেয়ার করুন
নীলফামারীর জলঢাকায় চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নয়ন নামে এক হেলপার নিহত হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকায়। ঘাতক বাস চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে। সোমবার রাতে উপজেলার বিজলীর ডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ সুত্রে জানা গেছে, ওইদিন রাত নয়টার দিকে ডিমলা থেকে ছেড়ে আসা ‘সাকিন ক্লাসিক’ নামে একটি নৈশকোচ জলঢাকা হয়ে ঢাকা গাবতলী যাওয়ার পথে উল্লেখিত এলাকায় গাড়ির হেলপার নয়ন চলন্ত গাড়ি থেকে পড়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। জলঢাকা বাসস্ট্যান্ড চত্তরে গিয়ে কোচটি রেখে ড্রাইভার ও সুপার ভাইজার পালিয়ে গেলে ও পুলিশ খবর পেয়ে কোচটিকে জব্দ করে।
 
এ ঘটনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, কোচটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত নয়নের লাশ থানায় নিয়ে আসা হয়েছে, তার স্বজনেরা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।