তাইওয়ান এর নিকটবর্তী ওকিনাওয়া থেকে প্রায় ২১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, জাপান সাগরের ছোট্ট পরিসরে উৎপন্ন ঘূর্ণিঝড় টির নাম “ভাবী”।
গতকাল (২৪শে আগস্ট) বিকাল তিনটার সময় মাত্র ১২ কিলোমিটার গতিবেগ নিয়ে যাত্রা শুরু করে ভাবী। ঘণ্টায় কেন্দ্রের চাপ ৯৭৫ এইচপি । আনুমানিক আজ ২৫ আগস্ট বিকাল ৩ টায় জাপানের ওকিনাওয়া থেকে ৩১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, শেওগিপ্পোর প্রায় ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সমুদ্র অতিক্রম করে আগামী বুধবার২৬ তারিখ বিকাল ৩টার দিকে জেজু দ্বীপের পশ্চিমাংশে আঘাত হানবে । এ সময় এর গতিবেগ থাকবে প্রায় ঘন্টায় ১১০ কিলোমিটার। আগামী ২৭ তারিখ বৃহস্পতিবার এটি কোরিয়ার রাজধানী সিউলে আশেপাশের শহর গুলোর উপর দিয়ে প্রবাহিত হয়ে ২৮ তারিখ বিকাল তিনটার সময় বেনগেনিওংডোর উত্তর-পূর্বে প্রায় ২৭০ কিমি গতিবেগ নিয়ে নিষ্ক্রিয় হবে।
শুরুর দিকে এর গতি কম থাকলে ধীরে ধীরে এর গতি বৃদ্ধি করে শক্তিশালী হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে গত কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণিঝড় লিংলিং এর চেয়েও শক্তিশালী হবে। এর প্রভাবে আগামীকাল থেকে জেজু দ্বীপে ভারি বৃষ্টিপাত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
বাতাসের গতি থাকবে গড়ে ১২৬ কিলোমিটার। এ ধরনের ঘূর্ণিঝড় কে সুপার সাইক্লোন বলা হয়। এরকম ঝরে গাড়ি, মানুষ, বৈদ্যুতিক খাম্বা, ল্যাম্পপোস্ট, সিগন্যাল বাতি এবং রাস্তার নির্দেশনা গুলো খুলে যেতে পারে বা উড়ে যেতে পারে।
২০১৩সালের পর থেকে এই বছর সর্বোচ্চ বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে। এবারে বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় বন্যা এবং ভূমি ধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সকলকে সাবধানে চলাচল এর জন্য অনুরোধ করেছেন। কোরিয়ার টিভি চ্যানেল এবং পত্রিকা গুলোতে এই বিষয়ে সর্তকতা মূলক বাণী প্রচার করা হচ্ছে।
অনেক বিদেশী কর্মী কোম্পানির তৈরি করে দেওয়া কন্টেইনার আবাসস্থলে থাকেন। ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া পক্ষ থেকে সকলকে অতিরিক্ত সর্তকতা অবলম্বন এর জন্য অনুরোধ করা হলো। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যারা অফিস থেকে দূরে থাকেন তারা ২৬-২৭ তারিখে অফিসে যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।


