নারী আন্দোলনের অগ্রদূত আইভি রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে।
সোমবার (২৪শে আগষ্ট) ভৈরবে সকাল ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত আইভি রহমান স্মৃতিস্তম্ভে ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও সকাল ১০.৩০ মিনিটে আওয়ামীলীগের ভৈরব কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে কুলিয়ারচর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আজ বিকেলে ও সন্ধ্যায় আগরপুর বাসস্ট্যান্ডে ২ নং রামদী ইউনিয়ন ছাত্রলীগ কতৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ২০০৪ সালের ২১আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন।


